ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরে ইজিবাইক চুরি করে পালানোর সময় ভুয়া সাংবাদিককে গণধোলাই

শরিফুল হাসান-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২১৫ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক চুরি পালানোর সময় এক ভুয়া সাংবাদিক জনতার হাতে আটক হয়েছে। এসময় তাকে বেধড়ক পিটিয়ে নগরকান্দা হাসপাতালে এনে ভর্তি করে স্থানীয়রা ।

অভিযুক্ত সাংবাদিক পরিচয় দানকারী ঐ ব্যক্তির কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা ও আনন্দ টিভির ভুয়া পরিচয় পত্র পাওয়া গেছে। তার নাম মোঃ আবির হোসেন ওরফে আবু বক্কর। সে শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায় গতকাল ১৯ আগষ্ট (শনিবার) সন্ধ্যায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের ইজিবাইক চালক শহীদ শেখ তার ইজিবাইকটি রেখে মসজিদে নামাজ পড়তে গেলে চোর বাইকটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পার্শ্ববতী আইনপুর বাজার থেকে আটক করে উত্তমাধ্যম দিয়ে নগরকান্দা হাসপাতাল এনে ভর্তি করে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জোবায়ের বলেন, গতকাল স্থানীয় কিছু লোক তাকে আহত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে। এসময় তার কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা এবং আনন্দ টিভির পরিচয় পত্র পাওয়া গেছে। এই পরিচয় পত্র ধরে আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে গতকাল আমরা বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি।

ফরিদপুরে ইজিবাইক চুরি করে পালানোর সময় ভুয়া সাংবাদিককে গণধোলাই

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩