সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে অসহায় ও এতিম মহিলাদের মাঝে শাড়ি ও ইফতার সামগ্রী বিতরণ
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৮:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১১০ বার পঠিত

ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়ার উদ্যোগে ফরিদপুর শহরস্থ টেপাখোলায় অবস্থিত শান্তি নিবাসে দুস্থ, অসহায় ও এতিম মহিলাদের মাঝে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শাড়ি – কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ- সভাপতি বিলকিস বানু, যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস বানু, সাংগঠনিক সম্পাদক ফারজানা লাবনী, দপ্তর সম্পাদক মাহবুবা তামান্না চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত প্রমূখ৷
ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দগণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সকল দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ৷


















