ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের সদরপুরে বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি

মোঃ নুরুল ইসলাম -সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩৭৯ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে বৃষ্টিতে রবি ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকেরা। চলতি রবি মৌসুমে বেশিরভাগ কৃষক মাঠে পেঁয়াজ, রসুন, গম, সরিষা ধনিয়া, মসুরি, কলাই, কালোজিরা ইত্যাদি বুনে ফেলেছেন। ইরিধানের বীজতলায় বীজ বপন করেছেন। মৌসুমের শুরুতে এমন অকাল বৃষ্টি তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে। ব্যাপক ক্ষতির আশংকা করছেন তারা।

বুধবার (৭ ডিসেম্বর) গভীর রাত থেকে মুষল ধারার টানা বৃষ্টিতে রবি শস্যের জন্য প্রস্তুতকৃত নীচু জমি ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টি একটু কম থাকায় কেউ কেউ পাম্প লাগিয়ে পানি নিষ্কাষণ শুরু করেছিলেন, কিন্তু পরিস্থিতি অনুকুলে না থাকায় সেচ বন্ধ করে দিয়েছেন।

উপজেলার ভাষানচর, চরবিষ্ণুপুর এলাকায় দানা পেঁয়াজ ও মুড়িকাটা পেঁয়াজের ব্যাপক চাষ হয়। এই এলাকার জাহাঙ্গীর মৃধা জানান, ৫ বিঘা দানা ও মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছি। টানা ২ দিন বৃষ্টি অব্যাহত থাকলে সবটা নষ্ট হয়ে যাবে। কিছুই অবশিষ্ট থাকবে না।

আমিরাবাদের কৃষক সমীর ফকির জানিয়েছেন, তিনি কলাই, ধনিয়া আর গম বুনেছেন। টানা বৃষ্টিতে আংশিক অথবা সম্পূর্ণ ক্ষতির আশংকা করছেন তিনি।

রামচন্দ্রপুর এলাকায় বেশ কিছু ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। পাম্প লাগিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করেছেন কেউ কেউ। কিন্তু অব্যাহত বৃষ্টিতে তা বন্ধ রাখতে হয়েছে।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইসমাইল শরীফ জানিয়েছেন, এই মূহুর্তে রবিশস্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়। দুই-তিন দিন না গেলে বোঝা যাবে না বৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

ফরিদপুরের সদরপুরে বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩