ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি সালথার থানার ফায়েজুর রহমান

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৩৩০ বার পঠিত

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম।

সোমবার (১১ মার্চ) ফরিদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন সহ সার্বিক বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদন্ডে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।

পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, তার কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ অনন্য স্বীকৃতি তার কাজের প্রতি আরো দায়বদ্ধতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি সালথার থানার ফায়েজুর রহমান

আপডেট সময় : ১২:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪