ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৯১ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরইবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার জমিসংক্রান্ত বিরোধের জেরে কবির খানের পক্ষের শহীদ খানকে মারধরের ঘটনা ঘটে। এরপর গত দুই দিনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে, যা আজকের সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়ানো লোকজন মাথায় হেলমেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র, ঢাল ও সরকি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এই ঘটনায় কবির খান অভিযোগ করে বলেন, তাঁর সমর্থকদের মারধর ও বসতঘরে হামলার জের ধরেই আজকের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে তালুকদার পক্ষের শওকত হাওলাদার বলেন, এটি পুরোনো বিরোধের ধারাবাহিকতা এবং সংঘর্ষে তাঁদের পক্ষেরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আপডেট সময় : ০৯:৩৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬