ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২২২ বার পঠিত

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক জনাব কাজী আব্দুস সোবহান এর পক্ষ হতে নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক তালুকদার মোঃ মিজান এর সভাপতিত্বে আজ সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৮০০ লোকের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির আহমেদ, নগরকান্দা উপজেলা যুবলীগ সহ সভাপতি মোঃ জাহিদ, কাইচাইল ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি কাজী ওহাব, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ রমজান মাসে ইফতার পার্টি না করে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সুখ দুঃখ ভাগাভাগি করতে আমরা বদ্ধ পরিকর।




















