ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের নগরকান্দায় প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ১০:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যমানের ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালায় র‌্যাব-১০।

এ সময় দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে বাসটিতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. নাঈম সরকার (২৪), পিতা মো. ফাইজুল সরদার, সাং মাহমুদকান্দা এবং মো. সরিফুল ইসলাম (২৩), পিতা মো. বদরুজ্জামান, সাং মাটিভাঙ্গা। তারা দুজনই পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত মো. সরিফুল ইসলামের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ জানায়, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

ফরিদপুরের নগরকান্দায় প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬