ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের ডাকাত সর্দার হাসান আশুলিয়ায় গ্রেফতার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১১৪ বার পঠিত

আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাতি- অস্ত্রসহ ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত সর্দার মোঃ হাসান মোল্লা ওরফে হাসান ডাকাত (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

রবিবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার চারিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ হাসান মোল্লা ওরফে হাসান ডাকাত ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে একটি অস্ত্রধারী ডাকাত দল ফরিদপুরের সালথা থানাধীন ফুকরা পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির ঘরের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ সর্বমোট ৬ ভরি স্বর্ণের গহনা ডাকাতি করে পালিয়ে যায়। এ ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে সালথা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সর্দার ও সক্রিয় সদস্য। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। তারা ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, নাটোর জেলার বিভিন্ন এলাকায় প্রবাসী ও বিত্তশালীদের বাড়ী টার্গেট করে তার দলের সদস্যরা ডাকাতির জন্য মার্কিং করে।

পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে বাড়িতে প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা, স্বর্নের গহনা সহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও নাটোর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :

ফরিদপুরের ডাকাত সর্দার হাসান আশুলিয়ায় গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪