ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রেমে বাধা দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৯৩ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে প্রেমিকের সঙ্গে কথা বলতে নিষেধ করায় বাবার ওপর অভিমান করে বর্ষা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

আজ শনিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের নিজবাড়ির পার্শ্বে আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থী একই গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মো. রঞ্জুর মেয়ে। সে পার্শ্ববর্তী মুশুদ্দি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়ন করতো।

স্থানীয়রা সূত্র জানান, বর্ষা আক্তার ও একই গ্রামের সুরুজ মিয়ার ছেলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। উভয়ে মুঠোফোনে নিয়মিত কথা বলায় বিষয়টি জানাজনি হয়ে যায়। শুক্রবার রাতে বর্ষা মুঠোফোনে কথা বলা অবস্থায় টের পেয়ে বর্ষাকে বকা দেয় তার বাবা। একপর্যায়ে তিনি মেয়েকে মারধর করে মোবাইল ভেঙে ফেলেন। এরপর বাবা-মার ওপর অভিমান করে বর্ষা। শনিবার দুপুরে সবার অজান্তে বর্ষা বাড়ির পাশে আমগাছের সাথে ফাঁস দেয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, মোবাইল ফোন নিয়ে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিকেলে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ট্যাগস :

প্রেমে বাধা দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪