ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

প্রার্থীতা ফিরে পেলেন সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান,স্বস্তির নিশ্বাস জনমনে

জাহিদুল ইসলাম জাহিদ -হাতীবান্ধা( লালমনিরহাট):
  • আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৩৭৮ বার পঠিত

রুপালী ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক ও সোনালী ব্যাংকের সাবেক এমডি সিইও আতাউর রহমান প্রধান।

গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায়,তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। তার পিতার নাম আফতাব উদ্দিন প্রধান। বর্তমানে তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ পরিকল্পনা উপ-কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।

তিনি অত্যন্ত মেধাবী হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করে ব্যাংক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে মেধা ও দক্ষতা দিয়ে কাজ করার কারনে রুপালী ব্যাংক প্রবাসী কল্যাণ ও সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন। এসময় স্থানীয় অনেক গরিব অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাভাতা সহ চাকরির ব্যাবস্থা করেন আতাউর রহমান প্রধান। এবং পাটগ্রাম উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন সেই সাথে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন।

পরে ২০১৬ সালে চাকরি হতে অবসর গ্রহণ করলে বিভিন্ন মেয়াদে চুক্তি ভিত্তিক দায়িত্ব পালন করেন কয়েকটি ব্যাংকে। পরবর্তীতে ২০২২ সাল থেকে তিনি আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করতে থাকেন, তবে তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। চাকরি করার কারনে সরাসরি রাজনীতি করা সম্ভব হয়নি।

তিনি লালমনিরহাট এক আসন হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সেবায় কাজ করে ইতোমধ্যে আলোরন সৃষ্টি করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি মনোনয়নের জন্য সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেন।

পরবর্তীতে ১৭ ডিসেম্বর২০২৩ রবিবার মহামান্য হাইকোর্ট থেকে তার প্রার্থীতা ফিরে পান। এতে করে এলাকায় আনন্দের বন্যা বইছে।

এবিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াৎ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু , হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন,ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ, ও দেলোয়ার রহমান বাবলা ও নওদাবাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, ছাত্রলীগের বর্তমান পদপ্রার্থী মোহনসহ হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ আতাউর রহমান প্রধানের পক্ষে কাজ করে নির্বাচিত করার আশা ব্যাক্ত করেছেন এই প্রতিনিধিকে।
তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার কারনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় জনমানবে স্বস্তির নিশ্বাস ফেলছেন। এলাকার জনগণের মাঝে উচ্ছাস উদ্দীপনা দেখা দিয়েছে এতে জনগন মনে করে আতাউর রহমান প্রধানকে বিপুল ভোটে নির্বাচিত করা সম্ভব।

প্রার্থীতা ফিরে পেলেন সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান,স্বস্তির নিশ্বাস জনমনে

আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩