প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিয়ে
- আপডেট সময় : ১১:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১৫২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিয়ের দায়ে বরকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আাদালত।
শুক্রবার সন্ধ্যায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল, নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়ি গ্রামের হাকিম মন্ডলের ছেলে ইমরান মন্ডল। জুন্মার নামাজের পর বরযাত্রীসহ কনের বাড়িতে হাজির হন ইমরান মন্ডল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আদালত ওই সময় বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং বরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে করবেন না বলে আদালতে মুচলেকা নেওয়া হয়।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান বলেন গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাল্যবিয়ের দায়ে বরকে ৩০ হাজার টাকা জরিমানা কর হয়েছে। বয়স না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে করবেন না মর্মে বরের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।



















