প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা সম্পর্কে সহকারী শিক্ষকের অভিযোগ
- আপডেট সময় : ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৩১৮ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।
কিন্তু গত ৩ বছর থেকে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ.কে.এম আল মাহমুদ ও সহকারী শিক্ষিকা রোকসানা আফরোজ এর অনৈতিক সম্পর্ক নিয়ে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করছে।
বিষয়টি নিয়ে সাবেক ও বর্তমান সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কে মৌখিকভাবে বারবার অভিহিত করা হলে এতে কোন ফলাফল আসেনি। গত ১২/১১/২৩ ইং তারিখে শ্যামা পূজার ছুটি থাকায় প্রধান শিক্ষক মহোদয় বর্ণিত শিক্ষিকাকে নিয়ে রংপুরে বেড়াতে যান।
উক্ত বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের স্ত্রী অবগত হলে গত ১৩/১১/২৩ইং তারিখে বিরতির সময় সহকারী শিক্ষিকা রোকসানা আফরোজ এর কাছে প্রধান শিক্ষকের স্ত্রী ফোন করে বিভিন্ন অশালীন ভাষায় কথা বলে ।এর একপর্যায়ে উক্ত শিক্ষিকা উত্তেজিত হয়ে স্কুল প্রাঙ্গনে সকল শিক্ষক -শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মাঝে অত্র প্রধান শিক্ষককে বিয়ে করবে বলে জানায়।
এ বিষয় নিয়ে গত ১৫/১১/২০২৩ ইং তারিখে দুপুর ৩ ঘটিকার সময় উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ও উপজেলা ইন্সট্রাক্টর মহোদয়ের উপস্থিতিতে সকল শিক্ষক শিক্ষিকা গণ তাদের দুজনের বিষয়ে মৌখিক অভিযোগ করেন। এতেও কোন ভালো ফলাফল না পেয়ে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ মিলে ১৯/১১ /২৩ইং তারিখে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার,জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক কুড়িগ্রাম এবং সকল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেরণ করেন।বর্তমানে ভুরুঙ্গামারি উপজেলার সচেতন মহল ও অভিভাবকগণ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার জনাব মো: নবেজ উদ্দিন এর সাথে কথা হলে তিনি জানান আমরা তদন্ত দিয়েছি তদন্ত রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।



















