ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ায় রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ পাঁচ জনের নামে মামলা করেছে আ. নেতা টিপু

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৩১ বার পঠিত

রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও মানহানীকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ সহ ৫ জনের নামে রাজবাড়ী আদালতে মামলা করেছে আওয়ামী লীগ নেতা।

বুধবার (২৪ মে) সকালে রাজবাড়ী ২ নং আমলী ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদি হয়ে এ মামলা করেছেন। রাজবাড়ী বার অ্যাসিয়েশনে আইনজীবী (জিপি) আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন।

মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য এ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত আরও ৩০ জন।
মামলার বাদি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু বলেন, ১৯ মে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উসকানিমূলক এবং মানহানীকর বক্তব্য দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অবিলম্বে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আদালতে মামলা দায়েরের সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন-অর রশিদ মানিক, বিএম এহতেশাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনায়েত শেখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ায় রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ পাঁচ জনের নামে মামলা করেছে আ. নেতা টিপু

আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩