ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদে সংবাদ সন্মেলন

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ১৮০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ার সংবাদে সংবাদ সন্মেলন করলেন পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল।

রোববার (৯ জুলাই) দুপুর ১২টায় গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে পৌরসভার আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. রুহুল আমিন, নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ পৌর পরিষদের নেতৃবৃন্দ।
চার পৃষ্ঠার লিখিত বক্তব্য তুলে ধরে মেয়র নজরুল ইসলাম বলেন, গোয়ালন্দ বাজার প্রধান সড়কের কার্পেটিং কাজ শেষ হলেও অর্থ সঙ্কটে ঠিকাদারকে একটি টাকাও দেওয়া হয়নি। তাহলে টাকা তুলে আত্মসাৎ করলাম কিভাবে? কাঁচা বাজারের টেন্ডার ১০ লাখ টাকা উঠলে ওই ব্যক্তিই হাটটি পান। ৭ লাখ টাকায় পছন্দের লোককে দেয়ার অভিযোগ সত্য নয়। কবরস্থান ও শশ্মানে প্রকল্পের নিয়োজিত লোকজনের তদারকিতে সোলার লাইট স্থাপন করে তারাই বিল প্রদান করেছেন।

দীর্ঘদিনের জড়াজীর্ণ পৌরসভার মেয়রের কক্ষ, অন্য কর্মকর্তাদের কক্ষ, সভাকক্ষসহ মিলনায়তন আধুনিক ডেকোরেশন করা হয়েছে। যে টাকা খরচ হয়েছে তার থেকে আরো কম টাকা উত্তোলন হয়েছে। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে কুরআনখানি, দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খিচুরি বিরতন করা হয়। ২৬ হাজার টাকা ব্যায় হলেও মাত্র ৫ কেজি জিলাপি দিয়ে ৬৫ হাজার টাকা উত্তোলনের কথা বলা হয়েছে। অথচ জিলাপি দিয়ে এ পর্যন্ত কোন অনুষ্ঠান হয়নি।
পৌর জামতলায় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামের সাড়ে ৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে শহিদ শেখ ঘর তুলেন। হাফিজুল ইসলাম পৌরসভায় লিখিত অভিযোগ করলে পৌরবিধি অনুযায়ী নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। এরপর থেকে সে আমার বিরুদ্ধে সংক্ষুদ্ধ হয়ে একের পর এক অভিযোগ করতে থাকেন। থ্রিষ্টার প্রতিবন্ধী সংস্থার সদস্যদের সাড়ে ৪লাখ টাকা আত্মসাৎ, যৌন হয়রানির অভিযোগে গত বছর শহিদের বিচারের দাবীতে ক্ষুদ্ধ সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে। উপজেলা প্রশাসন, থানা এবং পৌরসভায় অভিযোগ করে। এরপর থেকে একটি মহলের সহযোগিতায় শহিদ শেখ দুদকসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদে সংবাদ সন্মেলন

আপডেট সময় : ০৫:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩