ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পূর্ব শত্রুতার জের ধরে তিন ভাইকে কুপিয়ে জখম

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১২১ বার পঠিত

ফরিদপুর পৌরসভা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সহোদর ৩ ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে।

ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় খালাতো ভাইদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে গত (০৯ এপ্রিল) আনুমানিক বেলা ১১:৩০ মিনিটের সময় বাড়ির সীমানার একটি গাছের সজনে পাড়াকে কেন্দ্র করে স্থানীয় মিজান মল্লিক, আবুল মল্লিক, তাদের বাবা ইসমাইল মল্লিক এবং পরিবারের কয়েকজন নারী সদস্য দা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আপন খালাতো ভাই উক্ত এলাকার জনৈক ফকির আহমেদের ছেলে মহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২) কে কুপিয়ে জখম করে।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে মহসিন ফকিরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই ভাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে
এ ঘটনায় স্থানীয় কোতায়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে।

ট্যাগস :

পূর্ব শত্রুতার জের ধরে তিন ভাইকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩