ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পুলিশের হস্তক্ষেপে রক্ষা পেল তিন তরুণী, গ্রেপ্তার ৫

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৮৭ বার পঠিত

নিষিদ্ধ পল্লিতে বিক্রি করার উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে তিন তরুণীকে এমন তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করে আমিন বাজার পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল । উক্ত অভিযানে নিষিদ্ধ পল্লিতে বিক্রয়ের উদ্দেশ্যে আনা তিন তরুণীকে উদ্ধারসহ ওই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে অভিযানিক পরিচালনাকারি দলটি ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ।

এর আগে বুধবার রাতে সাভারের ভরারী এলাকার পোড়া বাবুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের মৃত এরফান ব্যাপারীর ছেলে খলিল বেপারী (৪২) ও তার স্ত্রী লাইলী বেগম (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার বড়কোঠা গ্রামের মো. জালাল শরিফের মেয়ে তানজিলা আক্তার ফাতেমা (২৫), টাঙ্গাইল জেলার কালিহাতি গ্রামের সিংগাইর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৯) ও তার স্ত্রী মিথিলা আক্তার (২০)। তারা সবাই সাভারের ভরারী এলাকায় ভাড়া থেকে চাকরির প্রলোভন দেখিয়ে পতিতা পল্লিতে তরুণীদের বিক্রি করতো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারীদের চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে পতিতালয় বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার আসামিরা চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের সাভারের একটি ফ্ল্যাটে আটকে রাখে। প্রথমে তারা তাদের দিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে। পরে দৌলদিয়া, টাংগাইল ও ময়মনসিংহ এলাকায় তাদের বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের হস্তক্ষেপে রক্ষা পেল তিন তরুণী, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪