ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর সন্তান মিজান

মাসুদুর রহমান রুবেল- নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৭৮ বার পঠিত

পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর কৃতি সন্তান মিজানুর রহমান মিজান। বর্তমানে তিনি ফরিদপুর জেলায়  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর ইন্সপেক্টর পদে দায়িত্ব পালন করছেন।

গত ১০ জুন দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে র‌্যাংক ব্যাচ পড়িয়ে দেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম  এবং ফরিদপুর জেলা পিবিআইয়ের ইন্সপেক্টর মোঃ মেসবাহ উদ্দিন।

মিজানুর রহমান মিজান রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বালিয়া ডাঙ্গা এলাকার আইনদ্দীন শেখের জ্যেষ্ঠ সন্তান। তার বাবা রেলওয়ের স্টেশন মাস্টার ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত।

ছয় ভাই-বোনের মধ্যে তার ছোট ভাই আবু সুফিয়ান পেশায় একজন বৈজ্ঞানিক কর্মকর্তা৷ তার ছোটজন ডা. মশিউর রহমান ফরিদপুরের উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার ছোটজন ডাঃ রুহুল আমিন, এমবিবিএস, সিসিডি (বারডেম), পিজিটি। যিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী ডিপার্টমেন্টে রয়েছেন। সবার ছোট ভাই টিপু সুলতান রসায়নে মাস্টার্স করে ব্যবসার সাথে জড়িত রয়েছেন এবং তাদের একমাত্র ছোট বোন একজন গৃহিণী।

মিজানুর রহমান শিক্ষা জীবন শুরু করেন গোয়ালন্দ নাজিরদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয়ে।  সেখান থেকে তিনি ২০০০ সালে সাইন্স নিয়ে স্টার মার্কস পেয়ে এসএসসি পাশ করেন। এরপরে ২০০২ সালে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ থেকে সাইন্স নিয়ে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন তিনি। এরপরে ২০১৩ সালে তিনি ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এমএস সম্পন্ন করার মাধ্যমে শিক্ষা জীবন শেষ করেন।

কর্মজীবনে মিজানুর রহমান ২০১৩ সালে এসআই হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপরে তিনি এসআই হিসেবে  মানিকগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে কর্মজীবন পার করেন। পদন্নোতি পেয়ে বর্তমানে তিনি ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :

পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর সন্তান মিজান

আপডেট সময় : ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪