সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় ভূমিকম্পে ভবনের অংশ ধসে নিহত ৩ পথচারী
প্রতিদিনের খবর ডেস্ক ::
- আপডেট সময় : ১২:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৯০ বার পঠিত

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হতেই হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়লে সড়ক দিয়ে হেঁটে যাওয়া তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।”




















