ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পুকুরে সাঁতার কাটতে গিয়ে লাশ হলো এসএসসি পরীক্ষার্থী

হামজা শেখ-পাংশা(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৭২১ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে পুকুর সাঁতার কাটতে গিয়ে মো. সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১টার পরে পাংশা উপজেলা চত্ত্বরের এ ঘটনা ঘটে। নিখোঁজের ২ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা মৃত দেহ উদ্ধার করে।

নিখোঁজ মো. সৌরভ শেখ পাংশা পৌর সভার ৫নং সত্যজিৎপুর এলাকার ভ্যান চালক মো. আবজাল শেখের ছেলে।

সে পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

সহপাঠী মো. আসিফ বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুরের পারে আসলে সৌরভ সাঁতার কাটতে চায়। আমরা জানি ও সাঁতার কাটতে পারে না, তাই ওকে নিষেধ করি। তখনও আমাদের সঙ্গে বাজি ধরে।

পুকুরের এপার থেকে ওপারে সাঁতার কেটে যেতে পারলে ১ হাজার টাকা দিতে হবে। এই বলেই ও পুকুরে নেমে যায়। পুকুরের অর্ধেকের বেশি গিয়ে ডুবে যায়। তখন আমরা দৌড়ে পুকুরে নামি। আমরা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেই।

পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের স্টেশন অফিসার মো. মুহিদুল ইসলাম বলেন, দুপুর ১ টার পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলা চত্ত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখ কে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয় জেলেদের সহযোগিতায় দেড় ঘণ্টা পর পুকুর থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুকুরে সাঁতার কাটতে গিয়ে লাশ হলো এসএসসি পরীক্ষার্থী

আপডেট সময় : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪