সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ গ্রেফতার ১২
আনোয়ার হোসেন- রংপুর (পীরগঞ্জ):
- আপডেট সময় : ০৪:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৬২২ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ও ওসি তদন্ত আহসান হাবীব প্রিন্স এর ও দিকনির্দেশনায় পীরগঞ্জ থানার এসআই আশরাফুল, এসআই অনন্তমোহন,এসআই হাবিবুর এএসআই রামকৃষ্ণ, এএসআই শাহীন,এএসআই আলমগীর-১, এএসআই আলমগীর-২ এএসআই নুর আলম-২ ও সঙ্গীও ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামী, নিয়মিত মামলায় ০২ জন আসামীকে গ্রেফতার করে ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও অপরাধ দমনে থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং উক্ত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।



















