ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

আনোয়ার হোসেন- রংপুর (পীরগঞ্জ):
  • আপডেট সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৩৮৮ বার পঠিত

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলায় আজ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৩ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জয়িতা অন্মেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহমুদা বেগম, পৌর কাউন্সিলর আরমান আরী তালুকদার, নারী নেত্রী আঞ্জুয়ারা বেগম, নারী উদ্যেক্তা সেতারা বেগম।
বক্তারা বলেন, বেগম রোকেয়া আমাদের মাঝে একজন কালজয়ী নারী হয়ে আছেন। তিনি বহু বই লিখে গেছেন। যা নারীদের এখোনো পথ দেখায়। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার আদায়ের ক্ষেত্রে বেগম রোকেয়া একটি মডেল। তাই আমাদের নারী সমাজকে মহিয়শী নারী বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করতে হবে। সকল বাঁধা বিপত্তি পেড়িয়ে নারীদের আরো বেশি আত্বপ্রত্যয়ী হয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
পরে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন নারী এমন চার ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চারজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়।

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩