পীরগঞ্জে বিজয় দিবসে “সউ”এর বিশেষ ভোজের আয়োজন
- আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৩৯২ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ “প্রতিবেশী’র হক আদায়ে আমরা দায়বদ্ধ।” স্লোগান নিয়ে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সামাজিক উদ্যোগ(সউ)নামের একটি সামাজিক সংগঠন বিশেষ ভোজের আয়োজন করে।
প্রায় ৩শ মানুষ এতে একসাথে বসে দুপুরের খাবার খায়।
সূত্রে জানা যায়,পীরগঞ্জে সামাজিক উদ্যোগ(সউ)এর খাদ্য,বস্ত্র ও চিকিৎসা সেবা কর্মসূচি’র আওতায় কিছু মানবিক মানুষের আর্থিক সহায়তায় এবং মেসার্স মুন-মাফি ট্রেডার্স-পীরগঞ্জ,ডায়মন্ড জুয়েলার্স-পীরগঞ্জ,মেসার্স প্রধান ট্রেডিং(মটর পার্টস)-পীরগঞ্জ ও রিগ্যাল ফার্নিচার-পীরগঞ্জ শাখাসহ অনেকের সার্বিক সহযোগিতায় ১৬ডিসেম্বর বিজয় দিবসে স্থানীয় বঙ্গবন্ধু স্কুল মাঠে ৩শ মানুষের দুপুরের খাবারের আয়োজন করে।
এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এক সাথে বসে খাবার খায়।
“সউ” এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজ জানান ২০১৫ সাল থেকে সামাজিক উদ্যোগ(সউ) রংপুরের পীরগঞ্জে নানা সামাজিক কাজ করে আসছে।




















