ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পীরগঞ্জের ১৫টি পরিবার মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ

আনোয়ার হোসেন- (রংপুর) পীরগঞ্জ:
  • আপডেট সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৩৭৮ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে যাতায়াতের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি শিবেরপাড়া গ্রাামের ১৫টি ভূমিহীন পরিবার চরম দুর্ভোগে পড়েছে। যাতায়াতের একমাত্র রাস্তা কাঁটাতারের বেড়ায় ১৭ মাস ধরে বন্ধ থাকায় একরকম অবরুদ্ধ জীবন পার করছেন তারা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে পাশ্ববর্তী মৃত ইয়াছিন আলীর ছেলে নুর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় শহিদুল ইসলাম রায় পেলেও যাতায়াত করতে পারছেন না।

ভুক্তভোগী শহিদুল ইসলামসহ ভুক্তভোগী অন্যরা বলেন, দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় অন্যের ডোবা-নালা দিয়ে বিকল্প হিসেবে এবং পাশের ক্ষেতের উপর দিয়ে যাতায়াত করতে হয়।
অতিকষ্টে যাতায়াত করলেও স্কুল-কলেজের শিক্ষার্থী ও গরু ছাগল নিয়ে বের হওয়ার কোনো উপায় নেই তাদের। অসহায় পরিবারগুলো একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ থানায় অবগত করলেও কোনো প্রতিকার পায়নি তারা।

স্থানীয় চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলেও বিষয়টি মীমাংসা হয়নি। গত ১৪ মার্চ ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম কোর্টের আদেশের কপিসহ ঘটনাস্থলে গেলেও তারা কোর্টের আদেশ অমান্য করে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, মানবিক কারণে যাতায়াতের রাস্তা খুলে দেওয়ার জন্য সরজমিনে পরিদর্শন করেছি। তবে প্রতিপক্ষ নুর মোহাম্মদরা না মানলে কোর্টের আদেশ মোতাবেক পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জের ১৫টি পরিবার মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ

আপডেট সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪