ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পারিবারিক সম্পত্তির কলহে ভাইদের হামলায় চার বোন আহত

মানিক কুমার দাস-ফরিদপুর‌:
  • আপডেট সময় : ০২:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১০৫ বার পঠিত

ফরিদপুর শহরে পারিবারিক সম্পত্তির কলহের জের ধরে ভাইদের হামলায় চার বোন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকায়। শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নাসিমা জাহান, বণা রহমান, লাবন্য রহমান, ফাহিমা রহমান। এদের মধ্যে গুরুত্বের অবস্থায় রয়েছে নাসিমা জাহান।

এই ঘটনায় কোতয়ালি থানার আহতদের পক্ষে বন্যা রহমান একটি এজাহার দাখিল করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আহতদের মা হালিমা খাতুন তার নামিয় সাড়ে চার শতাংশ জমি দুই কন্যার নামে বাড়ি করার জন্য লিখে দেন। এবং সেখানে তারা বাড়ি করে বসবাস করছে।

আর এতে ক্ষুব্ধ হয় তাদের পাঁচ ভাই। ভায়েরা প্রায় সময় ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করেছেন।
বিষয়টা নিয়ে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করায় বোনদের উপর হামলার ঘটনা ঘটে।

এজারে উল্লেখ করা হয়, হামলাকারী আরিফ মন্ডল, বাবু মনাডল, লাভলু মন্ডল, আনিস মন্ডল দেশীয় অস্ত্র নিয়ে তাদের চার বোনের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ঘটনা তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে প্রাথমিক ভাবে জানতে পেরেছি পারিবারিক সম্পত্তির জেরে ভাইদের হামলায় চার বোন গুরুতর আহত হয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমি বিষয়টি দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রিপোর্ট পেশ করব।

ট্যাগস :

পারিবারিক সম্পত্তির কলহে ভাইদের হামলায় চার বোন আহত

আপডেট সময় : ০২:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩