ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেচিয়ে হ-ত্যা

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৮ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন সন্তানের জননী রেনুকা বেগমকে (৪৫) ওড়না পেচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে তাকে কেউ হত্যা করেছে বলে সন্দেহ করছেন রেনুকার বড় ছেলে হাসানুজ্জামান সাগর (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুর কামাত এলাকার নিজ বাড়ীতে বুধবার দুপুরে খেতে আসেন রেনুকার ছেলে সাগর। এ সময় ঘরের দরজায় তালা লাগানো ও বৈদ্যুতিক বাল্ব জ্বলা এবং গৃহ পালিত ছাগলের চিৎকার শুনেন। মা-বাবা তামাক ক্ষেতে কাজ করতে গেছেন ভেবে মা-বাবাকে না ডেকে ছাগলকে ঘাস খাইতে দেন। পরে সন্দেহ হলে বাইরে থেকে বন্ধ ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। এ সময় তাঁর মাকে গলায় ওড়না পেছানো ও বালিশ চাপা দেওয়া মৃত অবস্থায় দেখেন তিনি। এই সময় ট্রিবল নাইনে/ ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ পাটগ্রাম থানায় নিয়ে যান। এদিন বিকেলে নিহত রেনুকার দ্বিতীয় স্বামী জবেদুল ইসলাম পাটগ্রাম থানায় আসেন। এ সময় পুলিশ তাকে হেফাজতে নিয়ে (এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫ টা) জিজ্ঞাসাবাদ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দাদের ধারণা রেনুকার সাথে দ্বিতীয় স্বামী জবেদুল ইসলামের বাকবিতন্ডর জেরে তাকে গলা টিপে হত্যা করতে পারে জবেদুল।

এ ব্যাপারে রেনুকার ছেলে হাসানুজ্জামান সাগর বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানির ডেলিভারী ম্যান হিসেবে কাজ করি। গতকাল মঙ্গলবার রাতে শ্বশুর বাড়ি গিয়েছিলাম ছিলাম। সৎ বাবা জাহেদুল ইসলাম বাড়িতে ছিল। বুধবার দুপুরে খেতে এসে মাকে মৃত অবস্থায় পাওয়ার পর উনাকে এখানে দেখছিনা। তাঁর মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাচ্ছি।’

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার -রেনুকা নামে নারীর মুত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাগজপত্র প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণের কাজ চলছে।’

পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেচিয়ে হ-ত্যা

আপডেট সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫