ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাটগ্রামে গোডাউনে ওয়াল ধসে শ্রমিকের মৃ-ত্যু

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৬৬ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা গোডাউনে ভিম ভেঙ্গে মাথায় পড়ে লোড আনলোড শ্রমিক আব্দুল হামিদের (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় জগতবের ইউনিয়ন মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল হামিদ পাটগ্রাম পৌর শহরের কালিরথান,চাত্রারপাড় এলাকার মৃত এন্তাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়: ঘটনার রাতে কিছু শ্রমিক গোডাউনের ভেতরে ভুট্টার বস্তা লোড ও আনলোড করছিলেন। এমন সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। এসময় পাশেই থাকা কয়েকজন শ্রমিক তা দেখে দৌড়ে প্রাণ বাঁচালেও, আব্দুল হামিদ দেয়ালের কাছাকাছি থাকায় তার কিছু করার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেয়ালটি তার উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, এবং ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সৃষ্ট ঘটনায় পাটগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পাটগ্রামে গোডাউনে ওয়াল ধসে শ্রমিকের মৃ-ত্যু

আপডেট সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪