পাইকগাছা মসজিদে ইফতারী প্রদানকে কেন্দ্র করে মারপিটে নারীসহ আহত – ৩
- আপডেট সময় : ১০:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৭৮ বার পঠিত

খুলনার পাইকগাছায় ইফতারী প্রদান উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় রাড়লী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণসহ তার মা, ও স্ত্রী আহত হয়েছে।
উপজেলার শ্রীকন্ঠপুর উত্তর পাড়া মুহাম্মাদিয়া জামে মসজিদের সামনে বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রাড়ুলী ইউপির ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও নজরুল মোড়লের ছেলে আজমীর মোড়ল (৩৮) জানান, মসজিদে শ্রীকন্ঠপুর যুব সংঘের উদ্যেগে ইফতারী প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল।
এ সময় প্রতিপক্ষ একই এলাকার আশরাফুল মিস্ত্রী (৩৫) এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগদের সহায়তা নিয়ে আজমীরকে মারপিট করে। এ সময় তার মা মর্জিনা বেগম (৫৫), স্ত্রী আছিয়া বেগম ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে আহত করে। এমনকি আবারও তাদের মারপিট করবে বলে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় হুমকি দিয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ আশরাফুলরা জানান, তাদেরকেও মারপিট করা হয়েছে।




















