ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিনের মহান বিজয় দিবসের শুভেচ্ছা বাণী”

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১১৮ বার পঠিত

” ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা জেলার পাইকগাছা উপজেলা তথা দেশ-বিদেশে অবস্থানকারী বাংলাদেশের সম্মানিত নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন,পাইকগাছা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

মুক্ত আকাশ, মুক্ত পাখি, মুক্ত আমি-তুমি, রক্ত দিয়ে কিনে নিলাম, প্রিয় জন্মভূমি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, দীর্ঘ সংগ্রাম ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতির জন্য ঐতিহাসিক একটি দিন। আমরা সৌভাগ্যবান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে উপনিত হয়েছি। স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভূমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানি আর সম্ভ্রমহারা মা-বোনদের যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে এসেছে বিজয়। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। জাতির গৌরবোজ্জ্বল মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির সকল অনুষ্ঠানে আপনাদের স্ববান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।

পাইকগাছা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিনের মহান বিজয় দিবসের শুভেচ্ছা বাণী”

আপডেট সময় : ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩