ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৬০ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭,ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দিনভর উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী হলেন,বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,প্রভাষক বজলুর রহমান,প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু, এসএম হাবিবুর রহমান,যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম,ফরহাদ হোসেন ফয়সাল,মিলন মন্ডল ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম ও ইয়াসমিন বুশরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট সময় : ১১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪