ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত দেবাশীষ দাশ

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৭ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দেবাশীষ দাশ। উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দাশকে পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পাইকগাছা উপজেলার সহকারী শিক্ষা উপজেলা অফিসার দেবাশীষ দাশ পাইকগাছা ‍উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তার উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সেজেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ।
আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। ফলে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।

শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে দেবাশীষ দাশ জানান,যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।
উল্লেখ্য, দেবাশীষ দাশ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মধ্যবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা দেবাশীষ দাশ ১৯৯৪ সালে গাভা একেএম দ্বিমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস করেন। ১৯৯৬ সালে খুলনা বিএল কলেজ হতে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি ও ১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা বিএল কলেজ হতে গণিত বিষয়ে বিএসসি (সম্মান) এবং ২০০০ সালে গণিত বিষয়ে এমএসসি পাস করেন। তারপর ২০০৫ সালে ব্যাচেলর অফ এডুকেশন ( বিএড) পাস করেন। বে সরকারি প্রাইমারি স্বুলের শিক্ষকের সন্তান হওয়ার কারণে শিক্ষকতার প্রতি তার অনুরাগ ছিল। তারই ধারাবাহিকতায় তিনি ১২ জুলাই ২০০৭ সালে দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে শিক্ষার আলো জ্বালাতে শুরু করেন। এরই মধ্যে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পরীক্ষায় অংশ গ্রহণ করে নিয়োগ প্রাপ্ত হয়ে ২৮ এপ্রিল ২০১০ সালে যশোর সদর উপজেলায় যোগদান করে। তিনি বদলীর আদেশ প্রাপ্ত হয়ে ১৯ অক্টোবর ২০১৪ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় যোগদান করে সুনামের সহিত চাকুরি করে ২৭ মার্চ ২০১৯ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করে অদ্যবধি চাকুরি করেন।

পাইকগাছার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত দেবাশীষ দাশ

আপডেট সময় : ০৮:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩