পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন:সভাপতি অশোক সম্পাদক ইকবাল
- আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৩০ বার পঠিত

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর ইউপির নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে অশোক কুমার ঘোষ ৩০০ ভোট পেয়ে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রার্থী নুর আলী ১৭৬ ভোট পেয়েছেন। আবু সালেহ মোঃ ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জগন্নাথ দেবনাথ ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ ফটবল প্রতিকে ১৯৮ ভোট পেয়েছেন। নারায়ণ দেবনাথ ২৫৯ ভোট পেয়ে কোষাধাক্ষ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী আরিফ হোসেন ২২১ ভোট পেয়েছেন। মিজানুর রহমান ২৬৬ ভোট ও আহম্মাদ আলী ২০২ ভোটপেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামিম আজাদ লিটু ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শিব শংকর রায়। সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।




















