সংবাদ শিরোনাম ::
পাইকগাছার গড়ইখালীতে গনশুনানী অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা(খুলনা):
- আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪৭ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদে ২০২৪/২৫ অর্থ বছরের বাজেট ব্যাস্তবায়নে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গড়ইখালী ইউনিয়ন পরিষদে হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নের ও ডরপ ইভলভ প্রকল্পের সহযোগিতায় গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু’র সভাপতিত্বে ও ডরপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীনের সার্বিক পরিচালনায়
এ সময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আক্তার হোসেন গাইন,আয়ুব আলী সরদার,নাছিমা বেগম,যমুনা রানী,গাইছুল করিম সরদার।সুশীল সমাজের ইমা আক্তার,মুনিরুল ইসলাম,সৌরভ মৃধা, মুক্তিযোদ্ধা শরথচন্দ্র মন্ডলসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গনশুনানীতে ২০২৪/২৫ অর্থ বছরের বাজেট প্রসঙ্গে আলোচনা ও বাজেট ব্যাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।




















