ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৩২ বার পঠিত

“নতুন বছরের প্রথম দিন সারাদেশে উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। তাদের এই আনন্দে খুশি অভিভাবকরাও।

সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছা উপজেলার ১১নং আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। সকাল ১০টায় বই বিতরণ কার্যক্রম শুরু হলেও অনেক আগেই স্কুলে উপস্থিত হয় আগামীর ভবিষ্যৎ কোমলমতি শিক্ষার্থীরা।
বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনেক শিক্ষার্থী বলেন, ‘বই পাব সেই টেনশনে রাতে ঠিকভাবে ঘুমোতে পারিনি। বই নিতে সকাল সকাল মাকে নিয়ে স্কুলে এসেছি। বই পেয়ে আমাদের অনেক আনন্দ লাগছে। বাড়িতে নিয়ে গিয়ে বই পড়া শুরু করব।’
১লা জানুয়ারি-২০২৪ (সোমবার) সকাল ১০টায় আগড়ঘাটা সরকারি প্রাথমিকবিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান।
এ সময় প্রধান আলোচক ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ।
উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফিজা ইয়াসমিন ও সহকারী শিক্ষক শেখ ইসরাইল হোসেন এর সঞ্চালনায় বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিনুর রহমান।
বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক পলাশ কুমার মন্ডল, সহকারী শিক্ষিকা মোশারত সুলতানা, রেবেকা খাতুন, সালমা নাছরিন ডলি, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মোঃ কামাল হোসেনসহ আব্দুস সামাদ মোড়ল, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপনুজ্জামান রিপন , স্বপন কর্মকার, অফিস সহকারী মোঃ বেলাল হোসেন ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ।

পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

আপডেট সময় : ০৬:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪