পাইকগাছায় ৮দিনের পরিচয়ে বিয়ে মালিকের বউ রাজমিস্ত্রী মিস্ত্রীর বউ হয়ে গেলেন
- আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩৮৫ বার পঠিত

খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রী কতৃক ঘরমালিকের স্ত্রীকে বিয়ে করার একমাস পর, রাজমিস্ত্রীর স্ত্রীকে বিয়ে করলো ঘর মালিক।
ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে। জানা যায়, রাজমিস্ত্রীর কাজ করা কালে পরিচয় ঘটে ঘর মালিক কামালে স্ত্রীর সাথে রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের।
৮ দিনের পরিচয়,৪ দিনের পরকিয়া ও,৫ দিন পর হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে।
সামছুর রহমান আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকন্ঠপুর ঘর জামাই হয়ে বসবাস করেন।
আগষ্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়ীতে রাজমিস্ত্রীর কাজ করতে আসে মোস্তফা দফাদার।
পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘর মালিকের স্ত্রীকে ১৫ আগষ্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করে। এসময় বিষয়টি জানার পর ঘর মালিক কামালের পরিবার ও এলাকাবাসী পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে।
মোস্তাফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ার। এক পর্যায়ে পাকা পোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সাথে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর। বিষয়টি উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে উপজেলায় বেশ মুখরোচক হয়েছে।



















