ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় ১শ বছরের চলাচলের রাস্তা বন্ধ অবরুদ্ধ তিন পরিবার 

ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৮৫ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের অসহায় দরিদ্র পরিবারের ১শ বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী হাফিজ গাজী গং। এ বিষয় থানায় রাস্তা উদ্ধার চেয়ে অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য স্বপ্না বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়,পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হতদরিদ্র শামসুর গাজী সহ তিন ভাই পৈতৃক ভিটাতে বসবাসকরছেন,
কিন্তু প্রতিবেশী হাফিজ গাজী গং তারা গায়ের জোরে অন্যায় ভাবে শামসুর গাজী গং এর একশত বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে তিনটি পরিবারকে রাস্তায় আসা-যাওয়া বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে সত্তার গাজীর স্ত্রী স্বপ্না বেগম পাইকগাছা থানায় রাস্তা চেয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন তারা হতদরিদ্র ও গরিব মানুষ হওয়ায় স্বামী ও বাড়ির পুরুষেরা ইট ভাটায় কাজ করতে যাওয়ার সুযোগে হাফিজ গাজী গং রাস্তা নেট দিয়ে ঘিরে চলাচল বন্ধ করে দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন । সে কারণে সাত্তার গাজীর স্ত্রী স্বপ্ন বেগম  তিনি পাইকগাছা থানার ওসি বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।

সরেজমিনে যে দেখা যায়,সত্তার গাজীসহ তিন ভাইয়ের চলাচলের রাস্তা নেট দিয়ে গিয়ে বন্ধ করে রেখেছেন হাফিজ গাজী গং।

এ বিষয় হাফিজ গাজীর কাছে জানতে চাইলে তার ছেলে হাবিবুর গাজী জানান ,আমাদের জমি আমরা ঘেরা দিয়েছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন একটি দরখাস্ত পেয়েছি বিষয়টি রাড়ুলী ক্যাম্প ইনচার্জ এর নিকট পাঠিয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

পাইকগাছায় ১শ বছরের চলাচলের রাস্তা বন্ধ অবরুদ্ধ তিন পরিবার 

আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫