ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় হিতামপুর কপোতাক্ষ বাঁধ ঝুঁকিপূর্ণ, ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ২০৭ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর মৌজাস্থ কপোতাক্ষ নদের ওয়াপদার বাঁধ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে,উপজেলার হিতামপুর চরেরবিল এলাকায় কপোতাক্ষ নদের বাঁধ বারবার ভেঙে নদীতে বিলীন হচ্ছে। সম্প্রতি ভাঙনে ১৭০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তা মেরামতে ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে কাজ চলাকালীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মেরামতাধীন বাঁধ পুনরায় ধসে পড়ে, যা স্থানীয়দের আতঙ্কিত করে তোলে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা হলে বুধবার সকালে উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী (এসডিও) এস এম রিফাত বিন রফিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় চরেরবিল এলাকার জমির মালিক ও ঘের ব্যবসায়ী তৈয়েবুর রহমান জানান,এক বছর আগে প্রচণ্ড ভাঙনে চরেরবিল প্লাবিত হয়ে প্রায় ১,৬০০ বিঘা জমির মাছ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। পরে সরকারি ও স্থানীয় উদ্যোগে বিকল্প বাঁধ নির্মাণ করে পরিস্থিতি মোকাবিলা করা হয়। আবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে।

ঘের মালিক মিনারুল ইসলাম বলেন,আমার কয়েকটি চিংড়ি ঘের রয়েছে এবং ১,৬০০ বিঘা জমিতে চিংড়ি চাষ চলছে। শিগগিরই ধান রোপণ শুরু হবে। এ অবস্থায় দ্রুত বাঁধ মেরামত না করলে মাছ ও ধান চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

পাউবি’র উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক বলেন,“সরাসরি পরিদর্শনে দেখেছি পানির চাপ অত্যন্ত বেশি। তাই ভাঙন যেভাবে হোক রোধ করা সম্ভব নয়, নিতে হবে নতুন ব্যবস্থা। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

পাইকগাছায় হিতামপুর কপোতাক্ষ বাঁধ ঝুঁকিপূর্ণ, ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা

আপডেট সময় : ০৬:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫