ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় স্বচ্ছভাবে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১২০ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে স্বচ্ছতার ভিত্তিতে ভিজিডি (ভিডাব্লিউবি) কার্ডধারীদের তালিকা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

গত ৩ জুলাই এলাকাবাসী ভিডাব্লিউবি কার্ডের অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত দরখাস্ত করেন। এরই প্রেক্ষিতে সোমবার ৭ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক গণশুনানির মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, এসআই নুর আলম প্রমুখ।
এসময় অভিযোগকারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউনিয়নের সরকার নির্ধারিত ২২১ জন ভিডাব্লিউবি কার্ডধারীর তালিকা যাচাই-বাছাই করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, মোঃ জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম, আসাদ আল হাফিজ, জিয়ারুল ইসলাম, মোঃ আবু জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া গদাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, ইউপি সচিব বেল্লাল হোসেন, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, হারুনুর রশিদ হিরু, মোবারক গাজী, মশিয়ার রহমান মিলন, শহিদুল ইসলাম এবং মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম, খুকুমণি বেগম ও নাজমা বেগম উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাইকগাছায় স্বচ্ছভাবে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন

আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫