পাইকগাছায় স্থানীয় প্রশাসনের সাথে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৭৫ বার পঠিত

“খুলনার পাইকগাছায় উপজেলায় দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্প স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে অফিসার্স ক্লাবের নাগরিক উদ্যোগের সহযোগিতায় খ্রিস্টান এইড এর অর্থায়নে প্রতিভা সংস্থার সার্বিক তত্ত্বাবধানে পাইকগাছা প্রতিভা সংস্থার নির্বাহী পরিচালক গোলাপী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় প্রোগ্রাম অফিসার মানিক রঞ্জন দাস।
প্রতিভা সংস্থার প্রোগ্রাম অফিসার গোবিন্দ দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সক্টেক্টর ঈমান উদ্দীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সমাজ সেবা দপ্তরের শাহিন হোসেন,প্রতিভা সংস্থার উপজেলা ভলান্টিয়ার মুক্তি সরদারসহ এডভোকেসি নেটওয়ার্ক সদস্য,সিএসও সদস্য ,সিবিও সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















