ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১২৯ বার পঠিত

” খুলনার পাইকগাছায় সামাজিক সম্প্রীতি,শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার সকালে পাইকগাছা থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরুনী,সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আমির হামজা।

থানার তদন্ত ওসি ইদ্রিসুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,সদস্য সচীব এসএম এমদাদুল হক,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন,জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম,পাইকগাছা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,সাংবাদিক মোসলেম উদ্দীন,আব্দুল আজিজ, এইচ এম শফিউল হাজরা,জিয়াউদ্দিন নায়েব, এ্যাড এসকেন্দার,শিক্ষক প্রতিনিধি ও সুপার বাহারুল ইসলাম,আনিছুর রহমান,সাবেক পৌর কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,এ্যাড সাইফুদ্দিন সুমনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।
সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা,শান্তি বজায় রাখা এবং পাইকগাছায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬