ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন দ্বাদশ সংসদের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৫২ বার পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে কয়েকশো মোটরসাইকেল যোগে পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।

শনিবার ১১ টায় পাইকগাছা আইনজীবী সমিতির মিলোনয়তনে এ মতবিনিময় সভা করেন তিনি। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে কয়রা সদর ইউনিয়ন থেকে বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সে জন্য দলের শীর্ষ পর্যায় থেকে আমাকে নির্বাচনে প্রার্থী হিসাবে কাজ করতে বলা হয়েছে। সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয় দিলে নির্বাচন করবো ।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ কয়রা- পাইকগাছা এলাকার বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত নির্বাচনী এলাকা গড়বো। সর্বোপরি মানুষের কল্যাণে কাজ করতে চাই।’ সে ক্ষেত্রে তিনি সাংবাদিক ও তৃণমূল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

এম মোসলেম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী আজিজুল হক, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বুলবুল,আওয়ামী লীগ নেতা এস এস এম ইব্রাহিম আব্দুল গনি সরদার, মৃণাল কান্তি ঘোষ, ননী গোপাল মজুমদার, অ্যাড. প্রদীপ কুমার তরফদার, মোস্তাফিজুর রহমানসহ শত শত নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন দ্বাদশ সংসদের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম

আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩