ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৪১৫ বার পঠিত

খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ ৩ জন‌কে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের পুত্র রসময় বিশ্বাস (৫৫) ও তার পুত্র প্রীতম বিশ্বাস (৩০),একই গ্রামের নির্মল চন্দ্র বিশ্বাসের পুত্র দেবব্রত বিশ্বাস (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথবাহিনী উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের রসময় বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপগান, ৫ টি তাজা ককটেল, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং ৩টি এনআইডি কার্ডসহ তিন জনকে আটক করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।

পাইকগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক

আপডেট সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫