ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় ভাইপো ও বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত ভাইপো ভাই আটক

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৯০ বার পঠিত

খুলনার পাইকগাছায় জমির বিরোধ ও ঘেরা বেড়া সরানোকে কেন্দ্র করে মারামারিতে ভাইপোর লাঠির আঘাতে কাকা কুশিলাল মন্ডল (৭০) নামে একজন নিহত হয়েছেন।এবং এঘটনায় আহত হয়েছেন একজন।

আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে থানায় মামলা করেছে।এ ঘটনায় পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের বড় ভাই ও ভাইপোকে আটক করেছেন।

নিহতের ছেলে কৃষ্ণ জানায়,কিছুদিন আগে আমার পিতা আমাদের জমির সীমানায় নেট দিয়ে বেড়া দেয়। এ নিয়ে চাচাতো ভাই গোবিন্দ মন্ডল(৫০) ও তার পিতা রনজিৎ মন্ডল(৭৫) সোমবার রাতে ঘেরা বেড়া উঠিয়ে দেয়।এ বিষয় জানতে চাইলে পরিকল্পিতভাবে গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডল লাঠি দিয়ে আমার পিতার মাথায় ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে আমার পিতা মাটিতে লুটিয়ে পড়ে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে আহত করে। এলাকাবাসী আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। আমার পিতা ঘটনাস্থলে মারা যায়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় প্রধান আসামি গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় ভাইপো ও বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত ভাইপো ভাই আটক

আপডেট সময় : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪