ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৪৩ বার পঠিত

বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় পক্ষ কর্তৃক অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লস্কর মৎস্যজীবী সমিতির সভাপতি দীবাশীষ মন্ডল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার বাইনতলা বদ্দ জলমহলে সমিতির নামে ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা প্রদান করা হয়। আর সেভাবেই সমিতি ভোগ দখল করছে। আগষ্টে সরকারের পট পরিবর্তনের পর কিছু অপরিচিত লোক জলমহলের বাঁধ কেটে ক্ষয়ক্ষতি করেছে। এসময় আমি বা সমিতির কেউ ঘটনাস্থলে না থাকায় কাউকে চিহ্নিত করতে পারনি। তবে স্থানীয় তৃতীয় পক্ষ সাইদুর রহমান আমাকে দিয়ে বিএনপি নেতা আসলাম পারভেজ, আনারুল কাদির ও মিজানের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায়। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা।
তাদের সাথে সাইদুরের ব্যক্তিগত বিরোধ থাকায় এটা করানো হয়েছে। প্রকৃত পক্ষে যাদের নাম উল্লেখ করা হয়েছে তা সব মিথ্যা ও উদ্দেশ্য মুলক ছিলো। অনিচ্ছাকৃত ত্রটির জন্য তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুঃখ প্রকাশ করেন।

পাইকগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪