ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় প্রভাব খাটিয়ে অসহায় ব্যক্তির জমি দখল করার অভিযোগ 

ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১২:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১০৯ বার পঠিত

“খুলনার পাইকগাছায় অসহায় এক ব্যক্তির ৮ শতকের একটি চিংড়ী ঘের প্রভাবশালী প্রতিবেশি গণি গাজী গায়ের জোরে বাঁধ দিয়ে দখল করে নিয়েছে। এমনকি মারপিট করে আহত করেছে এক মহিলাকে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বারইডাংগা গ্রামের বাসিন্দা মুনছুর গাজী। ৩০ বছর আগে বিয়ে করে শ্বশুরের সম্পত্তি ও ক্রয়কৃত মোট ২৯ শতক জমির মালিকানা হয়ে দখলে আছেন।

এর মধ্যে ১১ শতক জমিতে বাড়ি ও একটি চিংড়ি ঘের রয়েছে। সোমবার সকালে একই এলাকার প্রভাবশালী গণি গাজী লোকজন নিয়ে বাঁধ দিয়ে ৫ শতক জমি দখল করে নিয়েছে। এমনকি এর কয়েক মাস আগেও তারা একটি পাকা গোয়াল ঘর ভেঙ্গে দেয়। এছাড়াও ঘটনার দিন সোমবার জোর দখলে বাধা দিতে গেলে মুনছুর গাজীর স্ত্রী মমতাজকে মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় গণি গাজীসহ তার ছেলেদের নামে অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেছেন।

এ বিষয়ে গণি গাজী বলেন,তারা তাদের দাবীকৃত সম্পত্তি পাবে তবে তাদেরকে ১৩ টি দাগে দাগে যেতে হবে। আমরাও সব দাগে যাব।

মুনছুর গাজী বলেন, আমি ৩০ বছর ধরে দখলে আছি। দাগে দাগের কথা বললে আমরা ব্যবহার করতে পারবোনা। ফলে বিক্রি করা লাগবে। তারা কিনে নেয়ার কৌশল খাটাচ্ছে। 

উক্ত বিষয়ে সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, সরেজমিনে বিষয়টি তদন্ত করেছি এছাড়াও উভয়পক্ষের কাগজপত্র নিয়ে বসাবসির দিন সময় দেয়া হয়েছে।

পাইকগাছায় প্রভাব খাটিয়ে অসহায় ব্যক্তির জমি দখল করার অভিযোগ 

আপডেট সময় : ১২:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫