ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১৯৩ বার পঠিত

খুলনার পাইকগাছায় সমুদ্র থেকে নদীতে আসা ইলিশের দেখা মিলল স্রোতহীন পুকুরে!এমনটাই ঘটেছে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউপির ভুমি অফিস সংলগ্নে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সাথে দুটি রুপালি ইলিশ ধরা পড়ে।

ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিক ভাবে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায় ও ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এলাকাবাসী বলেন,পুকুরে ইলিশ মাছ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও আনন্দিত। এর আগে আমরা পুকুরে ইলিশ মাছ কখনও দেখিনি।

পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, নদীর কাছাকাছি পুকুরটি। মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছিল। পরবর্তীতে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে মাছ দুটি বড় হয়েছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে রুই, ভেটকি কাতল মাছ। একই সাথে দুটি রুপালি ইলিশও জালে ধরা পরে। ইলিশ দুটির ওজন প্রাই ৭০০ গ্রাম ।স্থানীয়রা ২টি মাছকে ইলিশ বলে নিশ্চিত করেছেন। মাছ ধরার সময় আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।পুকুরের ইলিশ এলো কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,হয়তো বন্যায় পুকুরের পাড় ডুবে গেলে ইলিশ মাছ ঢুকে পড়ে। ইদানীং কোনো প্লাবন হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে মাছ দুটি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ দুটি বড় হয়েছে এটা নিশ্চিত।

ট্যাগস :

পাইকগাছায় পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ

আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪