পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক শিখন ও অভিজ্ঞতা বিনিময়সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২৬১ বার পঠিত

“খুলনার পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক শিখণ ও অভিজ্ঞতা বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব,সাংবাদিক মোঃ আব্দুল আজিজ,মোঃ ফসিয়ার রহমান।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন উন্নয়ন সংস্থা রুপান্তরের সাকি রেজওয়ানা। উপস্থিত ছিলেন সুন্দরবন যুব ক্লাবের রাকিবুল ইসলাম,কৃষ্ণা চক্রবর্তী, আলিফা খাতুন, সজীব, নিরঞ্জন মন্ডল, সুদীপ্ত বিশ্বাস, নাজমুল হোসেন, রাখাল চন্দ্র মন্ডলসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে
বিকল্প ব্যবস্থা গ্রহণের উপর তাগিদ দেন বক্তারা।



















