ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় তেল পরিমাপে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানে ১লক্ষ টাকা জরিমানা

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা(খুলনা):
  • আপডেট সময় : ০৩:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৬০ বার পঠিত

পাইকগাছায় ওজনে তেল কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।

মঙ্গলবার দুপুরে পাইকগাছার আসিফ ফিলিং স্টেশন ও জয় মা এন্টারপ্রাইজ নামক তেলের দোকান থেকে পেট্রোল ও ডিজেল বিক্রয়ে ওজনে কম দেওয়ার অভিযোগে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আসিফ ফিলিং স্টেশনে পেট্রোলে প্রতি ১০ লিটারে ৫২০ মিলি কম দেয়ার প্রমান পেয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এরপর বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে জয় মা এন্টারপ্রাইজের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে প্রতি ১০ লিটার ডিজেলে ৪৫০ মিলি তেল পরিমাপে কম দেয়ার সত্যতা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। দুই প্রতিষ্ঠানে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন, খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ রাকিব ইসলাম, পেসকার ইব্রাহিম সানা, হিরামনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পাইকগাছায় তেল পরিমাপে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানে ১লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩