পাইকগাছায় জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৮৭ বার পঠিত

” খুলনা জেলা বিএনপির সদস্য সচিব রাজ পথের লড়াকু সৈনিক সাংগঠনিক নেতা আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে পৌর বিএনপির আয়োজনে হাসপাতাল জামে মসজিদে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ।
এসময় বিশেষ অতিথি ছিলেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি,কামাল আহমেদ সেলিম নেওয়াজ,সাবেক জেলা বিএনপি নেতা মিরাজুল, সাবেক ছাত্রনেতা মাষ্টার আব্দুল গফুর,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউদ্দীন নায়েব। ওয়ার্ড বিএনপির সভাপতি যথাক্রমে ওবায়দুর রহমান ডালিম,মোহাম্মদ আলী,গালীপ,আব্দুল করিম,মনিরুল ইসলাম মন্টু,পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুম্তম, রুহুল কুদ্দুস,আব্দুল কাদের,পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যথাক্রমে মোশাররাফ হোসেন বাবুল, রুহুল আমিন, সাংগঠনিক মোঃ রুবেল সরদার, মোঃ আল আমিন, সম্পাদক যথাক্রমে মোঃ আসাদ হোসেন, জিয়াউর রহমান, পৌর বিএনপি নেতা শাহাজান গাজী, মনিরুল ইসলাম, খাইরুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, এরশাদ আলীসহ পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু সাদেক।




















