ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত 

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পঠিত

” জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় নারীর জীবনে ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে আসুন সকল ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ঐতিহ্যবাহী গদাইপুর বাজার চত্বরে বারসিক ও সুশীল সমাজের আয়োজনে: ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক  ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, সাংবাদিক কাজী সোহাগ,বারসিক এর উপজেলা সাধারণ সম্পাদক কাজী সিফাত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিল্ট ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল, বারসিক এর অফিস সহকারী বিষ্ণুপদ রায়,গদাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি ছন্দা সুলতানা ,সদস্য সিরাজুল ইসলাম কাজী শুভ বারসিক এর অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে সকলকে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান অতিথিবৃন্দ।

পাইকগাছায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫