ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৯২ বার পঠিত

খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার পক্ষ থেকে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় ” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” প্রতিপাদ্য বিষয়ের উপর সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, থানার এসআই আতিক রহমান, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, প্রধান শিক্ষক শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস,প্রভাষক আবু সাঈদ, যুবনেতা আবু হুরায়রা বাদশা, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ আব্দুল বারী। উপস্থিত ছিলেন নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ,সাংবাদিক এন ইসলাম সাগর,আলাউদ্দিন রাজা,স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান,আসাদুল ইসলাম,পূর্ণ চন্দ্র মন্ডল,ফসিয়ার রহমান,এম জালাল আহমেদ,আবুল হাশেম,এফ এম বদিউজ্জামান,শাহজামান বাদশা,মানসুর রহমান জাহিদ, কাজী সোহাগ, মাজহারুল ইসলাম মিথুন, মহানন্দ অধিকারী মিন্টু, চিকিৎসক সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম গাজী, রকি বিশ্বাস, আবু হানিফ মিলন, হারুন কাহারুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নিরাপদ সড়ক চাই নিসচা নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান। অনুষ্ঠান শেষে লন্ডনে চিকিৎসাধীন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেট সময় : ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫